মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৫৮ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ক্যান্সার চিকিৎসায় বরাদ্দ হবে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ: স্বাস্থ্যমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০২:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ক্যান্সার চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন ও অপসারণে কোনো ধরনের দীর্ঘসূত্রিতা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, স্বাস্থ্য খাতের বাজেটের একটি বড় অংশ ক্যান্সার চিকিৎসায় ব্যয় করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে আয়োজিত ‘ন্যাশনাল ক্যান্সার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় আধুনিক মেশিনপত্র কেনা শুল্কমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। একই সাথে রোগ প্রতিরোধে যা যা করণীয়, তার সবই বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন দেশের স্বাস্থ্য খাতকে চরমভাবে পিছিয়ে দিয়েছে মন্তব্য করে মন্ত্রী সতর্ক করেন, স্বাস্থ্য সেবায় দায়িত্বপ্রাপ্ত কারও কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। সেবাদানে গাফিলতি দেখা গেলে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা হবে বলেও তিনি জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নরসিংদী থেকে মহানগরে সরাসরি ট্রেনে কক্সবাজার যাত্রা শুরু, উদ্বোধন করলেন রেলপ্রতিমন্ত্রী

26 October 2026

ইঞ্জিন সংকটে রেলের পণ্য পরিবহন ব্যাহত, বহরে যুক্ত হচ্ছে ৮০ নতুন লোকোমোটিভ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ক্যান্সার চিকিৎসায় বরাদ্দ হবে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ: স্বাস্থ্যমন্ত্রী

হালনাগাদ সময় : ০২:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬