মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০০ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

  • হালনাগাদ সময় : ০৪:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৪১ টাকা থেকে ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

রবিবার (২ নভেম্বর) নতুন এ দাম ঘোষণা করেছে কমিশন। এছাড়া অটোগ্যাসের দাম ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে অক্টোবরে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়।

কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। শুধু ১২ কেজি নয়, ৫ কেজি, সাড়ে ১২ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে শেষ হচ্ছে ঐতিহাসিক গঙ্গা চুক্তির ৩০ বছরের মেয়াদ: পানিবণ্টন নিয়ে নতুন আলোচনায় ঢাকা-দিল্লি

28 October 2026

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

হালনাগাদ সময় : ০৪:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫