মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২৫ অপরাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে

  • হালনাগাদ সময় : ০৯:৩১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষা বা পুনর্মূল্যায়নের ফল আজ প্রকাশ করা হবে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের অফিশিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হবে।

এর আগে রোববার আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট এবং শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েব পোর্টাল (https://eduboardresults.gov.bd/) থেকে খুব সহজেই সংগ্রহ করা যাবে। এছাড়া, যেসব শিক্ষার্থী আবেদন করেছেন, তাদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমেই ফল পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফলাফল গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছিল, যেখানে সার্বিক পাসের হার ছিল ৫২.১২ শতাংশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সেঞ্চুরিয়নে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামছে বাংলাদেশ

23 November 2026

টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় স্থান হারাল নিউজিল্যান্ড, বাংলাদেশ দশে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে

হালনাগাদ সময় : ০৯:৩১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬