মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৯ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এইচএসসিতে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা

  • হালনাগাদ সময় : ১১:৫৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করা হয়েছে। তারা আগামী এক মাসের মধ্যে কেবল অনুত্তীর্ণ বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এবার এক ও দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জনে।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এর মধ্যে এইচএসসিতে পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৯৪৮ জন। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।

প্রচলিত নিয়মে পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে ফেল করলে তাকে পরবর্তী বছরের পরীক্ষায় অংশ নিতে হতো। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে একটি বছর নষ্ট হওয়ার পাশাপাশি মানসিক চাপের সৃষ্টি হতো। শিক্ষার্থীদের এই ক্ষতি কমাতে দ্রুততম সময়ে ফেল করা বিষয়ে পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৭ নভেম্বর পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে; কোনো প্রকার ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকা টেস্টের রোমাঞ্চের সঙ্গে ফুটবলের মেগা সংঘাত: টিভিতে আজকের ক্রীড়া সূচি

31 October 2026

গণরায়কে উপহাস করা হলে আরেকটি বিপ্লব অনিবার্য: জামায়াত আমির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এইচএসসিতে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা

হালনাগাদ সময় : ১১:৫৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬