মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৯ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে, কমল ২০৬টি

  • হালনাগাদ সময় : ১১:৫৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যায় বড় ধরনের ধস নেমেছে। এবার সারাদেশে ১৩৯টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছেন, যেখানে গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪৫টি। সে হিসাবে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২০৬টি।

অন্যদিকে, কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৩টিতে। গত বছর এ তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র ও এসএমএসের মাধ্যমে ফলাফল উন্মুক্ত করা হয়।

ফলাফল বিশ্লেষণে জানা গেছে, দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার মোট পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন।

উল্লেখ্য, চলতি বছর দেশের ২ হাজার ৬৯১টি কেন্দ্রে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হলেও বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো গত ৯ সেপ্টেম্বর সম্পন্ন হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকা টেস্টের রোমাঞ্চের সঙ্গে ফুটবলের মেগা সংঘাত: টিভিতে আজকের ক্রীড়া সূচি

31 October 2026

গণরায়কে উপহাস করা হলে আরেকটি বিপ্লব অনিবার্য: জামায়াত আমির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে, কমল ২০৬টি

হালনাগাদ সময় : ১১:৫৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬