মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১৬ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ইসরায়েলি রকেট সিস্টেম কিনছে গ্রিস

  • হালনাগাদ সময় : ০৭:২৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

গ্রিসের পার্লামেন্ট দেশটির প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে ইসরায়েল থেকে ৩৬টি পুলস (পিইউএলএস) রকেট আর্টিলারি সিস্টেম কেনার অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার রাতের এই সিদ্ধান্তের বিষয়টি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন ইস্যুটির সঙ্গে জড়িত দুই কর্মকর্তা।

কর্মকর্তারা জানান, প্রায় ৬৫০ থেকে ৭০০ মিলিয়ন ইউরো ব্যয়ে এ সিস্টেম কেনা হবে। গ্রিসের পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটি একটি বন্ধ বৈঠকে ক্রয় প্রস্তাবটি অনুমোদন দেয়।

গ্রিস ২০০৯-২০১৮ সালের ঋণ সংকট থেকে উঠে এসে তার সামরিক বাহিনী আধুনিকায়নে ২০৩৬ সাল পর্যন্ত প্রায় ২৮ বিলিয়ন ইউরো ব্যয় করার পরিকল্পনা করেছে। ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী তুরস্কের সামরিক সামর্থ্যের সঙ্গে তাল মিলিয়ে চলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের এলবিট কোম্পানির তৈরি পুলস সিস্টেমের সর্বোচ্চ পাল্লা ৩০০ কিলোমিটার। এটি গ্রিসের উত্তর-পূর্ব সীমান্ত এবং এজিয়ান সাগরের গ্রিক দ্বীপগুলোর প্রতিরক্ষা জোরদার করবে। চুক্তির অংশ হিসেবে কিছু উপাদান গ্রিসেই তৈরি হবে।

গ্রিস ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা বেড়েছে। দুই দেশ যৌথ সামরিক মহড়া পরিচালনা করছে এবং গ্রিসের দক্ষিণাঞ্চলে একটি যৌথ বিমান প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে। এ ছাড়া ৩ বিলিয়ন ইউরো ব্যয়ে একটি যৌথ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের আলোচনাও চলছে।

ন্যাটোভুক্ত গ্রিস ও তুরস্ক দীর্ঘদিন ধরে সীমানা নির্ধারণ, জ্বালানি সম্পদ, এজিয়ান আকাশসীমা এবং জাতিগতভাবে বিভক্ত সাইপ্রাস ইস্যুতে মতবিরোধে রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

29 October 2026

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইসরায়েলি রকেট সিস্টেম কিনছে গ্রিস

হালনাগাদ সময় : ০৭:২৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫