মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৮ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

অর্থনীতিতে ইতিবাচক ধারা, তিন দিনে এল আড়াই হাজার কোটি টাকার রেমিট্যান্স

  • হালনাগাদ সময় : ০৯:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

চলতি মাসের প্রথম তিন দিনেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার ৫৩৩ কোটি টাকা। দেশের অর্থনীতিতে এই প্রবাহ এক নতুন গতির সঞ্চার করেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করে জানান, গত বছরের একই সময়ের তুলনায় এবারের প্রবাস আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত বছর অক্টোবর মাসের প্রথম তিন দিনে রেমিট্যান্স এসেছিল পাঁচ কোটি ৭০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৫ দশমিক ১০ শতাংশ বেশি। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের রক্ত বনাম ব্যঙ্গচিত্রের প্রতিবাদ: ভারত-বাংলাদেশ জেন-জি আন্দোলনের নির্মম ব্যবধান

29 October 2026

'আমার ভাইকে মেরে ফেলা হয়েছে'- ফেসবুকে তাহসিফের বোনের আকুতি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অর্থনীতিতে ইতিবাচক ধারা, তিন দিনে এল আড়াই হাজার কোটি টাকার রেমিট্যান্স

হালনাগাদ সময় : ০৯:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬