ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

‘ইরানি নেতাদের কেবল আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে’: ডোনাল্ড ট্রাম্প

ইরানের নেতাদের কঠোর সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের কোনো শক্তিশালী অবস্থান নেই এবং তাদের কেবল আলোচনার স্বার্থেই বাঁচিয়ে রাখা হয়েছে। শনিবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি অবরুদ্ধ করে বিশ্বকে সাময়িকভাবে জিম্মি করা ছাড়া ইরানের আর কোনো শক্তি নেই। তিনি আরও উল্লেখ করেন যে, ইরানিরা যুদ্ধের চেয়ে মিথ্যা প্রচারণায় বেশি পারদর্শী। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইসলামাবাদের এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

এদিকে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে এই শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাকিস্তান সরকার জানিয়েছে, নানা প্রতিকূলতা সত্ত্বেও বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে হরমুজ প্রণালি ও সাম্প্রতিক হামলা নিয়ে দুই দেশের মধ্যকার মতপার্থক্য আলোচনার সফলতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা, কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

‘ইরানি নেতাদের কেবল আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে’: ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০২:৪৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬