ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষায় যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া শর্ত

লেবাননে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, সেখানে লেবাননকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। শুক্রবার লেবাননে নিযুক্ত ইরানি দূতের সঙ্গে এক ফোনালাপে তিনি এসব কথা বলেন।

লেবাননের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে আরাগচি বলেন, চুক্তি অনুযায়ী লেবাননে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে হবে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এক বিবৃতিতে জানিয়েছেন, লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর এবং ইরানের জব্দ করা সম্পদ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনায় বসবে না তেহরান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মেসির পাশে ফরাসি তারকা

লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষায় যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া শর্ত

আপডেট সময় : ১১:৩৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬