মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানে নির্ধারিত আসন্ন আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে তেহরানের ওপর পুনরায় বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, মার্কিন যুদ্ধজাহাজগুলোকে ইতোমধ্যে অত্যাধুনিক ও শক্তিশালী মারণাস্ত্রে সজ্জিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাম্পের দাবি, এবারের প্রস্তুতি অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি বিধ্বংসী এবং আলোচনার ফলাফল ইতিবাচক না হলে এই শক্তি অত্যন্ত কার্যকরভাবে প্রয়োগ করা হবে। তিনি আরও উল্লেখ করেছেন যে, বর্তমানে মার্কিন সামরিক বাহিনীতে একটি বিশেষ পুনর্গঠন প্রক্রিয়া চলছে, যার আওতায় ইতিহাসের সেরা গোলাবারুদ ও সমরাস্ত্র মজুত করছে পেন্টাগন। ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, তেহরানের সঙ্গে কোনো সম্মানজনক চুক্তিতে আসা সম্ভব না হলে যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।
রিপোর্টারের নাম 




















