যুক্তরাষ্ট্রের সাথে আনুষ্ঠানিক আলোচনায় বসার আগে দুটি পূর্বশর্ত পূরণের ওপর গুরুত্বারোপ করেছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং ইরানের জব্দকৃত অর্থ অবমুক্ত না করা পর্যন্ত আলোচনার টেবিলে বসবে না তেহরান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ উল্লেখ করেন, দুই পক্ষের মধ্যে সমঝোতায় পৌঁছানোর জন্য এই দুটি বিষয়ের বাস্তবায়ন অপরিহার্য। তিনি মনে করেন, শর্তগুলো পূরণ হওয়া ছাড়া ফলপ্রসূ কোনো আলোচনার পরিবেশ তৈরি হওয়া সম্ভব নয়। ধারণা করা হচ্ছে, গালিবাফ নিজেই ইরানের পক্ষ থেকে আলোচনার প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পারেন।
অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে আসন্ন এই আলোচনা নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে যে ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে তেল আবিব থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 




















