ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে টানা ছয় সপ্তাহ একটি কমান্ড সেন্টারে বন্দি জীবন কাটিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। সম্প্রতি যুদ্ধবিরতি ঘোষণার পর নিজের বাসভবনে ফিরে এসে এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় তিনি এই রোমাঞ্চকর ও কষ্টসাধ্য অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
হাকাবি জানান, গত দেড় মাস তিনি দুটি কুকুর নিয়ে একটি ছোট কক্ষে অবস্থান করেছিলেন। সেখানে তাকে খাটের বদলে ক্যাম্প বেডে ঘুমাতে হয়েছে এবং মাইক্রোওয়েভ ও হট প্লেটে খাবার তৈরি করে খেতে হয়েছে। দীর্ঘ সময় অত্যন্ত সীমিত চলাচলের পর নিজের বাসভবনে ফিরে স্বাভাবিক বিছানায় ঘুমানোর সুযোগ পেয়ে তিনি একে ‘বিলাসিতা’ হিসেবে অভিহিত করেছেন।
উল্লেখ্য, মাইক হাকাবি দীর্ঘকাল ধরে ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। নিজেকে ‘খ্রিস্টান জায়নিস্ট’ পরিচয় দেওয়া এই কূটনীতিক এর আগেও তার বিতর্কিত মন্তব্যের জন্য আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছেন। বিশেষ করে বাইবেলের ব্যাখ্যা দিয়ে মধ্যপ্রাচ্যের বিশাল অংশ ইসরায়েলের দখল করার পক্ষে তার অবস্থান নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল।
রিপোর্টারের নাম 




















