ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে পাকিস্তান ও নেদারল্যান্ডসের উদ্বেগ

লেবাননে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেনের এক টেলিফোন সংলাপে এই উদ্বেগের কথা জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী লেবাননসহ মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। যুদ্ধবিরতি বজায় রাখা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টার ওপর উভয় দেশ বিশেষ গুরুত্বারোপ করেছে।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন এবং টেকসই শান্তি নিশ্চিত করতে যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়নের তাগিদ দেন। এছাড়া আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বিশেষ করে বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই নেতা একমত পোষণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মেসির পাশে ফরাসি তারকা

লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে পাকিস্তান ও নেদারল্যান্ডসের উদ্বেগ

আপডেট সময় : ০৯:২০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬