ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য বৈঠক: নিরাপত্তার চাদরে ঢাকা ইসলামাবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো শহরকে কার্যত কঠোর নজরদারির আওতায় আনা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে প্রায় ১০ হাজার নিরাপত্তাকর্মী। এর মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি বিশেষ বাহিনীর কমান্ডোরাও রয়েছেন।

নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদের গুরুত্বপূর্ণ ‘রেড জোন’ এলাকায় সাধারণের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় একদিনের জন্য সব স্কুল ও সরকারি দপ্তর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। লজিস্টিক জটিলতার কারণে বৈঠকটি নির্ধারিত সময়ের একদিন পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যদিও এই আলোচনায় কোন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন বা আলোচনার মূল বিষয়বস্তু কী, সে সম্পর্কে পাকিস্তানি কর্মকর্তারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক এই কূটনৈতিক তৎপরতাকে ঘিরে পুরো বিশ্ব এখন ইসলামাবাদের দিকে তাকিয়ে আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈরুতে ভয়াবহ বিমান হামলা: ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লেবাননের নালিশ

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য বৈঠক: নিরাপত্তার চাদরে ঢাকা ইসলামাবাদ

আপডেট সময় : ০৯:১৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬