ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ থাকলে ইউরোপে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা

আগামী তিন সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে ইউরোপজুড়ে বড় ধরনের জেট জ্বালানি সংকট দেখা দিতে পারে। ইউরোপীয় বিমানবন্দরগুলোর সংগঠন এসিআই ইউরোপ এক সতর্কবার্তায় এই আশঙ্কার কথা জানিয়েছে। সংস্থাটি ইতোমধ্যে ইউরোপীয় কমিশনের জ্বালানি ও পর্যটন বিষয়ক কমিশনারদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে।

এসিআই ইউরোপের মহাপরিচালক জানিয়েছেন, জ্বালানির এই ঘাটতি বিমানবন্দর পরিচালনা ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। এর ফলে ইউরোপের অর্থনীতি ও জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটটি দিয়ে ইউরোপের প্রায় ৫০ শতাংশ জেট জ্বালানি আমদানি করা হয়।

জ্বালানি সংকটের আশঙ্কায় ইতোমধ্যে বেশ কিছু এয়ারলাইনস তাদের ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিয়েছে এবং যাত্রীদের টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ইউরোপে জেট জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় দ্বিগুণেরও বেশি। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈরুতে ভয়াবহ বিমান হামলা: ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লেবাননের নালিশ

হরমুজ প্রণালি বন্ধ থাকলে ইউরোপে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা

আপডেট সময় : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬