ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

প্রণয় ভার্মা বেলজিয়াম ও ইইউতে ভারতের নতুন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, প্রণয় ভার্মা (আইএফএস: ১৯৯৪), যিনি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁকে ব্রাসেলসে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি শীঘ্রই নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে ভারতের বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মাকে ব্রাসেলসে নেওয়ার বিষয়টি সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে আলোচিত হচ্ছিল। গত ২৭ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ইইউ-তে ভারতের কূটনৈতিক দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই চুক্তির লক্ষ্য হলো পণ্য, সেবা ও বিনিয়োগ খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করা, যা ২০২৭ সালের শুরু থেকে কার্যকর হতে পারে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় আশা করছে, এই মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ভারতের নতুন প্রজন্মের অর্থনৈতিক খাতগুলোকে, বিশেষ করে প্রকৌশল ও উৎপাদন খাতে, সহায়তা করবে এবং ৩০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি ট্যাংক ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর জোরালো হামলা

প্রণয় ভার্মা বেলজিয়াম ও ইইউতে ভারতের নতুন রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৫:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬