ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ভূপাতিত করতে সহায়তা করেছে ইউক্রেন, দাবি জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন যে, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন ভূপাতিত করতে তাদের দেশ সহায়তা করেছে। সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরকালে এই সহায়তা প্রদান করা হয় বলে তিনি জানিয়েছেন।

ইরানের ‘শাহেদ’ ড্রোন মোকাবিলায় ইউক্রেনের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। রাশিয়াকে এই ড্রোন সরবরাহ করে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জেলেনস্কি জানান, ‘আমরা আমাদের সামরিক বিশেষজ্ঞদের মধ্যপ্রাচ্যে পাঠিয়েছি, যাদের মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিশেষজ্ঞরাও ছিলেন। আমরা কয়েকটি দেশকে শিখিয়েছি কীভাবে ইন্টারসেপ্টর নিয়ে কাজ করতে হয়। আমরা কি ইরানি ‘শাহেদ’ ধ্বংস করেছি? হ্যাঁ, করেছি। আমরা কি শুধু একটি দেশে তা করেছি? না, বেশ কয়েকটি দেশে। আমার মতে, এটি একটি সাফল্য।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি ট্যাংক ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর জোরালো হামলা

মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ভূপাতিত করতে সহায়তা করেছে ইউক্রেন, দাবি জেলেনস্কির

আপডেট সময় : ০৪:৪২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬