ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার প্রতিশোধের হুঁশিয়ারি আয়াতুল্লাহ খামেনির, যুদ্ধবিরতির আলোচনা আজ

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত প্রত্যেক শহীদের রক্তের মূল্য আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল বৃহস্পতিবার রাতে তার এই নতুন বার্তা প্রকাশ করেছে। যুদ্ধের শুরুতে বাবা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতার পদ গ্রহণের পর থেকে মোজতবা খামেনি এই প্রথম জনসমক্ষে এমন একটি বিবৃতি দিলেন।

বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধের প্রথম দিনেই নিহত তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনিসহ সব হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। আমরা অবশ্যই প্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ, শহীদদের রক্তের মূল্য এবং এই যুদ্ধে আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করব।’

মোশতবা খামেনি ইরানপন্থিদের রাস্তায় নেমে তাদের কণ্ঠ জানানোর আহ্বান জানিয়েছেন, যা আলোচনা ও দর-কষাকষির পরিণতিতে প্রভাব ফেলতে পারে। তিনি আরও বলেন, ‘ইরান কখনোই যুদ্ধ চায়নি এবং এখনো চায় না। তবে নিজেদের বৈধ অধিকার আদায়ের প্রশ্নে কোনোভাবেই পিছু হটবে না।’

বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ইরান হরমুজ প্রণালির ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, যুদ্ধবিরতি নিয়ে আজ শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আদালতের রায়ের পর তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার প্রতিশোধের হুঁশিয়ারি আয়াতুল্লাহ খামেনির, যুদ্ধবিরতির আলোচনা আজ

আপডেট সময় : ০৩:৩০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬