ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সোনালী ব্যাংকের অডিট ও অর্থঋণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বরিশালে সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে অডিট আপত্তি ও নিষ্পত্তির পদ্ধতি এবং অর্থঋণ মামলা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস বরিশালের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

জিএম অফিস বরিশাল আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (অডিট ও আইন অনুবিভাগ) আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ। জিএম অফিস বরিশালের জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের এবং বাণিজ্যিক অডিট অধিদপ্তর খুলনার (সেক্টর-৬) উপপরিচালক নাসিফ কবির।

কর্মশালায় সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল এবং বরিশাল বিভাগীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভাগীয় নির্বাহীবৃন্দ অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাম্পে তেল নেই, জমিতে পানি নেই: রংপুরের বোরো ক্ষেত ফেটে চৌচির, দিশেহারা কৃষক

সোনালী ব্যাংকের অডিট ও অর্থঋণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬