ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

আওয়ামীপন্থী সাংবাদিকদের বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি

বিগত আওয়ামী সরকারের শাসনামলে ‘তথ্য সন্ত্রাস’ ও অপ-সাংবাদিকতায় জড়িত সাংবাদিকদের আগামী সাত দিনের মধ্যে জবাবদিহিতার আওতায় না আনলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ‘জাগ্রত জুলাই’। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের সভাপতি মুন্সি বোরহান মাহমুদ এই হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী শাসনের ছত্রছায়ায় গণমাধ্যমকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। একটি নির্দিষ্ট সাংবাদিক সিন্ডিকেট সত্যকে ধামাচাপা দিয়ে ক্ষমতার প্রচারযন্ত্র হিসেবে কাজ করেছে এবং ভিন্নমত দমনে নগ্ন ভূমিকা পালন করেছে। এই ‘তথ্য সন্ত্রাসীদের’ পুনর্বাসনের যেকোনো চেষ্টা রুখে দেওয়া হবে বলে তারা জানান।

বোরহান মাহমুদ আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের ভেতরেও কেউ কেউ এই অপ-সাংবাদিকদের আশ্রয় দিচ্ছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি অবিলম্বে দোষী সাংবাদিকদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার এবং গণমাধ্যমকে কলঙ্কমুক্ত করার দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামীপন্থী সাংবাদিকদের বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি

আপডেট সময় : ০৮:০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬