ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ঈদের আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডে। এ কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে খাড়াজোড়া এবং জিরানি বাজার থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার দুপুর থেকেই চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের চাপ বাড়তে থাকে। অতিরিক্ত যাত্রী ওঠানামার জন্য দূরপাল্লার বাসগুলো মহাসড়কে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে চলাচলরত যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, চন্দ্রা বাসস্ট্যান্ডের দুবাই সিএনজি পাম্প থেকে খাড়াজোড়া এলাকা পর্যন্ত সড়কের উপর যানবাহন থামিয়ে যাত্রী ওঠানো হচ্ছে। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মায়ের দোয়া পরিবহনের চালক মুস্তফা মিয়া জানান, চন্দ্রা এলাকাতেই মূলত যানজট দেখা যায়, অন্য কোথাও তেমন সমস্যা নেই। তিনি শৃঙ্খলাবদ্ধভাবে যাত্রী ওঠানো-নামানোর ওপর জোর দেন।

কয়েকজন যাত্রী জানান, মহাসড়কের অন্যান্য অংশ ফাঁকা থাকলেও চন্দ্রা এলাকায় পৌঁছালেই তাদের যানজটে আটকে পড়তে হচ্ছে, যা তাদের সময় নষ্ট করছে এবং স্ত্রী-সন্তানদের নিয়ে ভোগান্তির কারণ হচ্ছে।

গাজীপুর রিজয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, গত দুদিন ধরে চন্দ্রা এলাকায় যাত্রীদের চাপ বেড়েছে। উত্তরাঞ্চলে প্রবেশের প্রধান সড়ক হওয়ায় এখানে যানবাহনের চাপ বেশি। তিনি এটিকে একটি সাধারণ সমস্যা হিসেবে উল্লেখ করে জানান যে, বাসগুলো স্টেশনে থেমে যাত্রী ওঠানোর কারণে কিছুটা ধীরগতি দেখা দিচ্ছে। পুলিশ এসব স্থানে কাজ করছে এবং পূর্বের তুলনায় ভোগান্তি কিছুটা কম বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

ঈদের আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

আপডেট সময় : ০৯:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬