ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর অসত্য: পুলিশ সুপার

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী। বুধবার এক প্রেসব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে ‘আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি আমাদের নজরে আসার পর আমরা বিষয়টি যাচাই করি। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাইবাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

প্রকৃত ঘটনা হলো, গত সোমবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এ সময় বাসার বাইরের দেয়াল সংলগ্ন সার্ভিস লাইনের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা সেই তারগুলো নিয়ে যায়।

থানা পুলিশ বিষয়টি জানার পর মঙ্গলবার (১৭ মার্চ) অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও চঞ্চল শেখ (৩৮)। তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী আইজিপির বাসভবনে চুরি সংক্রান্ত এই বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন।

এদিকে, আইজিপির এক নিকট আত্মীয় মিজান ফকির জানিয়েছেন, ঝড়ের সময় দেয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার পড়ে গিয়েছিল। পরে হয়তো কেউ সেগুলো নিয়ে গেছে। পুলিশ তারগুলো উদ্ধার করেছে এবং বাসার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর অসত্য: পুলিশ সুপার

আপডেট সময় : ০৯:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬