ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক আহত

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার বিকেলে বগুড়ার সান্তাহার জংশন ছেড়ে যাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে, তবে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। এই ঘটনার ফলে সান্তাহার থেকে চিলাহাটি, পঞ্চগড় ও সৈয়দপুরের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ট্রেনের ছাদে থাকা যাত্রীরা পড়ে গিয়ে আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রেনটিতে হাজার হাজার যাত্রী ছিলেন। সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ট্রেনটি সান্তাহার স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই লাইনচ্যুত হয়। বগি উদ্ধারের কাজ চলছে। অন্যদিকে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ট্রেনটি আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়েছে। বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে, তবে সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক আহত

আপডেট সময় : ০৯:৩৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬