ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ইউএনও’র আপত্তিকর ভিডিও ফাঁসের নেপথ্যে খোদ নিরাপত্তা প্রহরী, ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ

সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শাল্লায় যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনের ব্যক্তিগত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনা দেশজুড়ে সমালোচনার ঝড় তুলেছে। অনুসন্ধানে জানা গেছে, ভিডিও ফাঁসের মূল হোতা খোদ উপজেলা ভূমি অফিসের নিরাপত্তা প্রহরী রাজু রায়।

জানা যায়, ভিডিওগুলোতে ইউএনও আলাউদ্দিনকে একাধিক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে। গত ১৬ মার্চ ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর শাল্লায় তোলপাড় সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, নিরাপত্তা প্রহরী রাজু রায় ভিডিওগুলো ব্যবহার করে ইউএনও আলাউদ্দিনকে ব্ল্যাকমেইল করতেন।

ঘটনার সূত্রপাত হয় যখন ইউএনও আলাউদ্দিন জেলা পরিষদের ডাক বাংলোতে পরিবার ছাড়া বসবাস করছিলেন। এ সময় নিরাপত্তা প্রহরী রাজু রায় তার দেখাশোনা করতেন এবং ঘনিষ্ঠতার সুযোগে আলাউদ্দিনের ব্যক্তিগত ফোনালাপ শোনেন। একদিন ইউএনও’র ডেস্কটপের পেনড্রাইভে থাকা আপত্তিকর ভিডিওগুলো রাজু রায়ের নজরে আসে। সুযোগ বুঝে রাজু রায় পেনড্রাইভটি চুরি করে ভিডিওগুলো নিজের দখলে নেন।

পরবর্তীতে, এই ভিডিও দেখিয়ে রাজু রায় ইউএনও আলাউদ্দিনকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন। অভিযোগ রয়েছে, ইউএনও আলাউদ্দিন রাজু রায়কে বড় অঙ্কের টাকা এবং শাল্লা সদরে ডিসি খতিয়ানের দুটি বাজার ভিটও দিয়েছেন। কিন্তু এতেও রাজু রায় থেমে থাকেননি বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

ইউএনও’র আপত্তিকর ভিডিও ফাঁসের নেপথ্যে খোদ নিরাপত্তা প্রহরী, ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ

আপডেট সময় : ০৯:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬