ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে নবনির্মিত যাত্রী ছাউনির উদ্বোধন: দুর্ভোগ লাঘবের আশা

সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট-পূর্ব ইব্রাহীমপুর খেয়াঘাটে নবনির্মিত আধুনিক যাত্রী ছাউনি উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের প্রাণকেন্দ্রে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

উদ্বোধনকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, সাংবাদিক আকরাম উদ্দিন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম কয়েসসহ স্থানীয় ব্যবসায়ী ও পূর্ব ইব্রাহীমপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক আকরাম উদ্দিন জানান, গত বছরের ৮ মার্চ পূর্বইব্রাহীমপুরবাসী খেয়াঘাটে যাত্রী ছাউনির প্রয়োজনীয়তা তুলে ধরে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। জেলা প্রশাসকের আন্তরিকতায় মাত্র এক বছরের মধ্যে প্রায় ৪৫ বছরের পুরোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করে লঞ্চঘাট এলাকায় এই যাত্রী ছাউনি ও ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ করা হয়েছে। এই যাত্রী ছাউনি নির্মাণের ফলে পূর্ব ইব্রাহীমপুরসহ সুরমা উত্তর পাড়ের হাজারো শিক্ষার্থী, শত শত চাকরিজীবী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন। এখন থেকে রোদ, বৃষ্টি বা ঝড় কোনোকিছুতেই যাত্রীদের আর ভোগান্তি পোহাতে হবে না।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, খেয়া পারাপারের সময় এখানকার হাজারো মানুষের ভোগান্তি নিরসনের জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং অল্প সময়ের মধ্যেই তা বাস্তবায়ন করতে পেরেছেন। তিনি বলেন, এই ছাউনিটি পূর্ব ইব্রাহীমপুরবাসীর জন্য একটি উপহার এবং এর সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

সুনামগঞ্জে নবনির্মিত যাত্রী ছাউনির উদ্বোধন: দুর্ভোগ লাঘবের আশা

আপডেট সময় : ০৯:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬