গাজীপুরের টঙ্গীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।
বুধবার দুপুরে দত্তপাড়া সমাজ কল্যাণ রোডের আমান সরকার বাড়ির প্রাঙ্গণে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
প্রধান অতিথির বক্তব্যে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তারেক রহমানের নির্দেশনায় আমরা সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি। ঈদের আনন্দ যেন সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেটিই আমাদের মূল লক্ষ্য। বর্তমান পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোই বিএনপির মূল রাজনীতি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী মোক্তার হোসেন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. নবীন হোসেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, যুবদল নেতা আনোয়ার হোসেন, কামরুজ্জামান হৃদয় এবং ছাত্রনেতা ইয়াসির সরকার ইয়মনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 
























