ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

পবিত্র ঈদে ৭০০ দুস্থ নারীর মুখে হাসি ফোটালেন সংসদ সদস্য মাসুদ

পটুয়াখালীর বাউফল উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭০০ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এই মানবিক উদ্যোগটি গ্রহণ করেন।

বুধবার দুপুরে উপজেলার কাগজীরপুল এলাকার ইবনে সিনা আউটডোর অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শাড়িগুলো বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই এই বিশেষ আয়োজন করা হয়েছিল।

উপহার পেয়ে উপকারভোগীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। কালাইয়া এলাকার রশোনা বেগম (৬৫) বলেন, ঈদের আগে এমন সুন্দর উপহার পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। নাজিরপুরের রুজিনা আক্তার (৩৭) জানান, নতুন কাপড় কেনার সামর্থ্য না থাকায় এই সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

ছোট ডালিমা এলাকার জবেদ খাতুন (৭০) বলেন, বয়সের কারণে আয়-রোজগার না থাকায় এই উপহার তার জন্য বড় এক অবলম্বন। অপরদিকে, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাধবী রানী (৩০) বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে এমন উপহার বিতরণ একটি অত্যন্ত প্রশংসনীয় কাজ। ৭ নম্বর ওয়ার্ডের পলি রানী (৩৫) জানান, এর ফলে ঈদের আনন্দ তাদের মতো সাধারণ মানুষের কাছেও পৌঁছাবে।

এ বিষয়ে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, প্রায় ৭০০ পিস শাড়ি প্রকৃত দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, চাহিদা অনেক বেশি থাকায় পর্যায়ক্রমে আরও সহায়তা দেওয়া হবে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

পবিত্র ঈদে ৭০০ দুস্থ নারীর মুখে হাসি ফোটালেন সংসদ সদস্য মাসুদ

আপডেট সময় : ০৯:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬