ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

আবাসন সংকট নিরসনে মন্ত্রীর শরণাপন্ন রিহ্যাব, বিস্তারিত প্রস্তাবনার আহ্বান

দেশের আবাসন খাতের চলমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ। বুধবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

প্রতিনিধি দলে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লায়ন এম. এম আউয়াল এবং ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ মন্ত্রণালয় এবং রিহ্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আলোচনায় আবাসন খাতের বিভিন্ন সমস্যা, বিশেষ করে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের ফলে আবাসন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। রিহ্যাব নেতৃবৃন্দ জানান, ড্যাপের কিছু বিধিনিষেধের কারণে নতুন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে, যা আবাসন খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এ সময় মন্ত্রী আবাসন খাতের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং এই সংক্রান্ত একটি বিস্তারিত লিখিত প্রস্তাবনা দ্রুত জমা দেওয়ার জন্য রিহ্যাব নেতৃবৃন্দকে আহ্বান জানান।

রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বলেন, আবাসন খাতের উন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে রিহ্যাব দ্রুত একটি বিস্তারিত লিখিত প্রস্তাবনা প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দেবে। রিহ্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আবাসন খাতের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান হবে এবং দেশের আবাসন খাত আরও গতিশীল হয়ে উঠবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনায় জাটকা নিধন রোধে নৌ পুলিশের সাঁড়াশি অভিযান: ২৫ জেলে আটক, জাল জব্দ

আবাসন সংকট নিরসনে মন্ত্রীর শরণাপন্ন রিহ্যাব, বিস্তারিত প্রস্তাবনার আহ্বান

আপডেট সময় : ০৫:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬