ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

স্বর্ণের দামে নতুন ইতিহাস: ভরি ছাড়াল ২ লাখ ৭৪ হাজার টাকা

দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো মূল্যবান এই ধাতুর দাম প্রতি ভরিতে ২ লাখ ৭৪ হাজার টাকা অতিক্রম করেছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে সারাদেশে নতুন এই দর কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে এই মানের স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার টাকার বেশি, যা গতকাল পর্যন্ত ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।

স্বর্ণের দামের সমান্তরালে পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৭ হাজার ১৭৩ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং স্থানীয় বাজারে চাহিদার বিপরীতে যোগানের স্বল্পতার কারণে স্বর্ণের দামে এই নজিরবিহীন রেকর্ড সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ‘আগাম হামলা’ পরিকল্পনার প্রমাণ মেলেনি: পেন্টাগন

স্বর্ণের দামে নতুন ইতিহাস: ভরি ছাড়াল ২ লাখ ৭৪ হাজার টাকা

আপডেট সময় : ১১:২২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬