ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকায় বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির প্রথম ইফতার ও আলোচনা সভা: বন্ধন ও সেবামূলক কাজের অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গত শুক্রবার রমজানের ৯ম দিনে রাজধানীর পল্লবীতে অবস্থিত প্রিন্স কিচেন কনভেনশন সেন্টারে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলার আংশিক সাঁথিয়া, বেড়া ও আমিনপুর থানাকে নিয়ে গঠিত এই অরাজনৈতিক ও অলাভজনক সংগঠনটির ঢাকায় এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক আয়োজন। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত বৃহত্তর কাশিনাথপুরের কৃতিসন্তানরা পারস্পরিক ভাতৃত্ববোধ ও সেবামূলক কাজের অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সদস্য প্রকৌশলী মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর প্রাক্তন উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা ড. খন্দকার রহিমুজ্জামান, গণমাধ্যম ব্যক্তিত্ব পারভেজ খান, সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ খাইরুজ্জামান কামাল এবং বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. সাইদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংক কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম।

আলোচনা সভায় অতিথিরা এমন একটি আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই সংগঠনের মাধ্যমে ঢাকায় বসবাসরত বৃহত্তর কাশিনাথপুর এলাকার সকলের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ গড়ে উঠবে। অন্যান্য অতিথিবৃন্দও বলেন, ঢাকাতে এমন একটি সমন্বিত আয়োজন এর আগে কখনোই হয়নি এবং এই সংগঠনের মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে। সংগঠনের গ্রুপ এডমিন সদস্য মো. আসাদুজ্জামান সুজন উপস্থিত সকলের সঙ্গে এডমিন গ্রুপের সদস্যদের পরিচয় করিয়ে দেন। সভা শেষে হাফেজ দেলোয়ার হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কাশিনাথপুর পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় অবস্থিত। এটি আহম্মদপুর, ক্ষেতুপাড়া, চাকলা, করমজা ও জাতসাখিনি ইউনিয়ন দ্বারা বেষ্টিত এবং এর দক্ষিণ দিক দিয়ে আত্রাই নদী প্রবাহিত।

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি ২০২৪ সালে এই ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে তার কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এর উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে ঈদে দুস্থদের মাঝে খাবার বিতরণ, বাস, লঞ্চ ও ফেরি ঘাটে ঈদযাত্রীদের জন্য সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন স্থাপন, কাশিনাথপুরে চা চক্র ও স্কুল মাঠ পরিষ্কার অভিযান, দেশের ভয়াবহ বন্যায় বিমান বাহিনীর মাধ্যমে বন্যার্তদের জন্য খাবার বিতরণ, বৃহত্তর কাশিনাথপুর এলাকার এতিমখানায় শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা উপকরণ (ব্যাগ, খাতা, কলম) বিতরণ এবং আর্থিক অসচ্ছল অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা প্রদান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা

ঢাকায় বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির প্রথম ইফতার ও আলোচনা সভা: বন্ধন ও সেবামূলক কাজের অঙ্গীকার

আপডেট সময় : ০৫:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬