ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

টানা তিন মাস কমলো রফতানি আয়

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) বাংলাদেশের পণ্য রফতানি সামান্য প্রবৃদ্ধি অর্জন করলেও ধারাবাহিকভাবে তিন মাস রফতানি কমেছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে রফতানি আয় কমেছে।

ইপিবির তথ্য বলছে, ২০২৫ সালের অক্টোবরে রফতানি আয় দাঁড়িয়েছে ৩.৬৩ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের (৪.১৩ বিলিয়ন ডলার) তুলনায় ৭.৪৩ শতাংশ কম। আগের দুই মাসের মতো অক্টোবরে এই হ্রাস প্রবণতা অব্যাহত থাকে।

তবে সামগ্রিক হিসাবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে রফতানি আয় আগের বছরের তুলনায় বেড়েছে। এ সময়ে বাংলাদেশ মোট ১৬.১৪ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে, যা গত অর্থবছরের একই সময়ের ১৫.৭৯ বিলিয়ন ডলারের তুলনায় ২.২২ শতাংশ বেশি।

রফতানির এই ওঠানামা নিয়ে ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক বাজারে ক্রেতাদের সতর্ক অবস্থান, অর্ডার কমে যাওয়া এবং উৎপাদন ব্যয়ের চাপ রফতানি আয়ে প্রভাব ফেলছে। বিশেষ করে তৈরি পোশাক, চামড়া ও হোম টেক্সটাইল খাতে অর্ডার হ্রাসের প্রবণতা স্পষ্ট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

টানা তিন মাস কমলো রফতানি আয়

আপডেট সময় : ০৯:৫৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫