মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৫৪ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

টানা তিন মাস কমলো রফতানি আয়

  • হালনাগাদ সময় : ০৯:৫৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) বাংলাদেশের পণ্য রফতানি সামান্য প্রবৃদ্ধি অর্জন করলেও ধারাবাহিকভাবে তিন মাস রফতানি কমেছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে রফতানি আয় কমেছে।

ইপিবির তথ্য বলছে, ২০২৫ সালের অক্টোবরে রফতানি আয় দাঁড়িয়েছে ৩.৬৩ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের (৪.১৩ বিলিয়ন ডলার) তুলনায় ৭.৪৩ শতাংশ কম। আগের দুই মাসের মতো অক্টোবরে এই হ্রাস প্রবণতা অব্যাহত থাকে।

তবে সামগ্রিক হিসাবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে রফতানি আয় আগের বছরের তুলনায় বেড়েছে। এ সময়ে বাংলাদেশ মোট ১৬.১৪ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে, যা গত অর্থবছরের একই সময়ের ১৫.৭৯ বিলিয়ন ডলারের তুলনায় ২.২২ শতাংশ বেশি।

রফতানির এই ওঠানামা নিয়ে ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক বাজারে ক্রেতাদের সতর্ক অবস্থান, অর্ডার কমে যাওয়া এবং উৎপাদন ব্যয়ের চাপ রফতানি আয়ে প্রভাব ফেলছে। বিশেষ করে তৈরি পোশাক, চামড়া ও হোম টেক্সটাইল খাতে অর্ডার হ্রাসের প্রবণতা স্পষ্ট।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎখাতে লুটপাটের পথ সুগম করতেই দায়মুক্তি আইন করা হয়েছিল: রুহুল কবির রিজভী

28 October 2026

রোগী পরিবহনে দুর্ভোগ কমাতে তৈরি হচ্ছে ‘অ্যাম্বুলেন্স পুল’: স্বাস্থ্যমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টানা তিন মাস কমলো রফতানি আয়

হালনাগাদ সময় : ০৯:৫৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫