ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

শুল্ক ও আবগারি বিভাগে বড় রদবদল: কমিশনারসহ ৩৮ কর্মকর্তার বদলি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দেশের শুল্ক ও আবগারি বিভাগের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পৃথক পাঁচটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন পদমর্যাদার মোট ৩৮ জন কর্মকর্তাকে একযোগে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার এনবিআরের পক্ষ থেকে এই আদেশ জারি করা হয়।

রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, প্রশাসনিক কাজের গতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে এই রদবদল করা হয়েছে। জারি করা পাঁচটি আদেশের মধ্যে একটি ৩ ফেব্রুয়ারি এবং বাকি চারটি ৫ ফেব্রুয়ারি স্বাক্ষরিত। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ৩ জন কমিশনার, ৪ জন যুগ্ম কমিশনার, ৫ জন অতিরিক্ত কমিশনার, ৮ জন উপকমিশনার এবং ১৮ জন সহকারী কমিশনার রয়েছেন।

বদলি হওয়া কমিশনার পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আবুল বাশার মো. শফিকুর রহমান, মো. মাহাফুজুর রহমান (চলতি দায়িত্ব) ও মো. জাকিন হোসেন (চলতি দায়িত্ব)। যুগ্ম কমিশনারদের মধ্যে নতুন দায়িত্ব পেয়েছেন মো. আল আমিন, সুমন দাস, মাজেদুল হক ও মহিবুর রহমান ভুঞা।

অতিরিক্ত কমিশনার পদমর্যাদার যে পাঁচজনকে বদলি করা হয়েছে তারা হলেন—কামনাশীষ, মোহাম্মদ সেলিম শেখ, রাকিবুল হাসান, মিনহাজ উদ্দিন ও আব্দুল রশিদ মিয়া। এছাড়া উপকমিশনার হিসেবে নতুন কর্মস্থলে যোগ দেবেন মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাত কুমার সিংহ, নুরুন নাহার লিলি, তানজিলা ইয়াসমিন, জোবায়দা খানম, রবীন্দ্র কুমার সিংহ, মো. মশউর রহমান ও আলী রেজা হায়দার।

সহকারী কমিশনার পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এই পদমর্যাদার ১৮ জন কর্মকর্তা হলেন—শুভ্র দেব মণ্ডল, অপূর্ব সাহা, আবদুস সাত্তার, ফয়ছাল আহম্মদ, মো. শওকত হোসেন, দীপু রাম রায়, সামিয়া নিশাত, মো. আইয়ুব, ফিরোজ হোসেন বিশ্বাস, আসিবুল হক, রেবেকা সুলতানা রীমা, আবু সালেহ আব্দুন নূর, মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ, মো. শাহাদাত হোসেন, মো. আবদুল্লাহ, একেএম জামিউল আলম, আব্দুস সালাম ও মোস্তফা কামাল।

এনবিআরের আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা প্রদান করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

শুল্ক ও আবগারি বিভাগে বড় রদবদল: কমিশনারসহ ৩৮ কর্মকর্তার বদলি

আপডেট সময় : ০৭:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬