ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বিদ্যুৎ-জ্বালানি খাতের গভীর সংকট: সমাধানে জাতীয় ঐকমত্যের আহ্বান বিশেষজ্ঞ ও রাজনীতিকদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিরাজমান গভীর সংকট মোকাবিলায় একটি জাতীয় ঐকমত্য জরুরি বলে মত দিয়েছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের মতে, বিগত দেড় দশকে প্রণীত ভুল নীতি, অনিয়ম এবং দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের ফলস্বরূপ এ খাত আজ এক নাজুক দশায় উপনীত হয়েছে। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও উচ্চ ব্যয়, জ্বালানির আমদানি নির্ভরতা, ডলার সংকট, ভর্তুকির চাপ এবং দুর্বল সুশাসন এই সংকটকে আরও গভীর করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় নির্বাচিত সরকারের পক্ষে একা কাজ করা কঠিন হবে বলে তারা মনে করেন।

রাজধানীর একটি মিলনায়তনে মঙ্গলবার ‘বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় আগামী সরকারের জন্য টেকসই পথনির্দেশনা’ শীর্ষক এক সেমিনারে বিশেষজ্ঞ ও রাজনীতিকরা এসব কথা বলেন।

সেমিনারে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিরাজমান অবস্থা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে আশু পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন জাতীয় পর্যালোচনা কমিটির আহ্বায়ক সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, জ্বালানি বিশেষজ্ঞ ও আইইউবির উপাচার্য অধ্যাপক এম তামিম, এসওএএস ইউনিভার্সিটি অব লন্ডনের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুশতাক হোসাইন খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জামায়াতে ইসলামীর সহকারী মহাসচিব এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সাবেক সচিব আবুল মনসুর ফয়জুল্লাহ, বিইআরসির সাবেক সদস্য মিজানুর রহমান, চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী জাকির হোসেন খান, আইইইএফএর লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম, এলপিজি অটোগ্যাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেরাজুল মাওলা, লোয়াবের সহসভাপতি হুমায়ুন রশিদ, সিএনজি রিফুয়েলিং স্টেশন মালিক সমিতি মহাসচিব ফারহান নূর এবং রবির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শহীদ আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামীম জাহাঙ্গীর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

বিদ্যুৎ-জ্বালানি খাতের গভীর সংকট: সমাধানে জাতীয় ঐকমত্যের আহ্বান বিশেষজ্ঞ ও রাজনীতিকদের

আপডেট সময় : ১০:৫২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬