ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আরব সাগরে প্রায় ১০০ কোটি ডলারের মাদক আটক করল পাকিস্তান নৌবাহিনী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

সৌদি আরবের নেতৃত্বে চলা কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেসের (সিএমএফ) অংশ হিসেবে কাজ করে পাকিস্তান নৌবাহিনী আরব সাগরে দুটি নৌযান থেকে প্রায় এক বিলিয়ন (১০০ কোটি) ডলার মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে।

বুধবার (২২ অক্টোবর) অভিযান পরিচালনাকারী নৌ নেটওয়ার্ক সিএমএফ এক বিবৃতিতে এই অভিযানের কথা জানায়।

তারা বিবৃতিতে জানান, গত সপ্তাহে পাকিস্তানি নৌবাহিনী ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে দুটি আলাদা অভিযানে নৌকাগুলোকে আটক করে এবং ৯৭ কোটি ২০ লাখ ডলারেরও বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করে।

এর আগে ১৮ অক্টোবর প্রথম নৌকাটিতে উঠে ক্রুরা দুই টনেরও বেশি ‘ক্রিস্টাল মেথামফেটামিন’ (আইস) জব্দ করে। এর ৪৮ ঘণ্টারও কম সময় পর ক্রুরা দ্বিতীয় নৌকাটিতে উঠে ১৪ কোটি ডলার মূল্যের ৩৫০ কেজি আইস এবং ১০ কোটি ডলার মূল্যের ৫০ কেজি কোকেন জব্দ করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুসারে, জাহাজগুলো কোথা থেকে এসেছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এই অভিযান চালানো হয়েছে সৌদি নেতৃত্বাধীন সম্মিলিত টাস্ক ফোর্স ১৫০-এর সরাসরি সহায়তায়।

অভিযান পরিচালনাকারী সিএমএফ টাস্ক ফোর্সের কমান্ডার সৌদি আরবের নৌবাহিনীর কমোডর ফাহাদ আলজোয়াদ বলেন, এটি সিএমএফের জন্য এখন পর্যন্ত সবচেয়ে সফল মাদকদ্রব্য জব্দের মধ্যে একটি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সিএমএফ হলো ৪৭টি দেশের একটি নৌ অংশীদারত্ব, যা ৩২ লাখ বর্গমাইলেরও বেশি জলসীমার দায়িত্বে রয়েছে। এর মধ্যে বিশ্বের খুবই গুরুত্বপূর্ণ কিছু শিপিং লেনও আছে, যেখানে চোরাচালান রোধ করাই তাদের প্রধান কাজ।

একটি আলাদা বিবৃতিতে পাকিস্তানি নৌবাহিনী বলেছে, এই অর্জন আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, বিশ্ব শান্তি এবং সমুদ্রে অবৈধ পাচারের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে তাদের দৃঢ় অঙ্গীকারকেই তুলে ধরে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শোরুম ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

আরব সাগরে প্রায় ১০০ কোটি ডলারের মাদক আটক করল পাকিস্তান নৌবাহিনী

আপডেট সময় : ০৯:৫৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫