ভারতের পশ্চিমবঙ্গে কোনো ধরনের গরু জবাই করা হলে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তথাকথিত অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো এবং হিন্দু শরণার্থীদের সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার রায়গঞ্জে আয়োজিত এক বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের কাছে গরু অত্যন্ত পবিত্র। তাই গোমাতার কোনো ধরনের ক্ষতি কোনোভাবেই সহ্য করা হবে না।
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পশ্চিমবঙ্গে কেউ যদি গরু জবাই বা ক্ষতি করার চেষ্টা করে, তবে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে এবং সরকার কোনো ছাড় দেবে না।
সীমান্ত এলাকার নিরাপত্তা প্রসঙ্গে শুভেন্দু বলেন, সীমান্ত সংলগ্ন এলাকায় কোনো ধরনের অননুমোদিত বা অবৈধ মাদ্রাসা কার্যক্রম চলতে দেওয়া হবে না, যাতে করে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো অপতৎপরতা তৈরি না হতে পারে।

























