ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

কূটনৈতিক সম্পর্কের উন্নতির পর কাবুলে পুনরায় দূতাবাস চালু করলো ভারত

আফগান তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাম্প্রতিক নয়াদিল্লি সফরের পর দুই দেশের মধ্যে উষ্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠার ফলস্বরূপ আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারত তার দূতাবাস পুনরায় খুলেছে। চার বছর পর মঙ্গলবার (২১ অক্টোবর) এই দূতাবাসটি খুলে দেওয়া হয়।

এই মাসের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর কাবুলে দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা করেছিলেন। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের সময় ঘোষিত সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে, সরকার তাৎক্ষণিকভাবে কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনের মর্যাদা আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের মর্যাদায় ফিরিয়ে আনছে।”

বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত “পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে আফগান পক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ভারতের দৃঢ় সংকল্পকে তুলে ধরে।”

২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখল করলে ভারত কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দেয়। তবে, এক বছর পর বাণিজ্য, চিকিৎসা এবং মানবিক সহায়তার সুবিধার্থে একটি ছোট মিশন খুলেছিল।

বর্তমানে পাকিস্তান, চীন, রাশিয়া, ইরান এবং তুরস্কসহ প্রায় এক ডজন দেশের দূতাবাস কাবুলে আছে। তবে রাশিয়াই একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান শাসনকে স্বীকৃতি দিয়েছে। ভারত এবং আফগানিস্তানের ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও নয়াদিল্লি এখনো তালেবান শাসনকে স্বীকৃতি দেয় না। পশ্চিমা কূটনীতিকদের মতে, নারীদের ওপর তালেবানের কঠোর নিষেধাজ্ঞার কারণে এই স্বীকৃতির পথ বাধাগ্রস্ত হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরানের পাল্টা হামলায় মার্কিন মিত্ররা লক্ষ্যবস্তু

কূটনৈতিক সম্পর্কের উন্নতির পর কাবুলে পুনরায় দূতাবাস চালু করলো ভারত

আপডেট সময় : ১২:০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫