ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

প্রবাসীদের পাঠানো টাকায় ১৮ দিনেই ১৯ হাজার কোটির মাইলফলক

চলতি মাসের প্রথম ১৮ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে প্রায় ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৯ হাজার ২০৩ কোটি টাকা। রবিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এই রেমিট্যান্সের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ কোটি ১০ লাখ ডলার বেশি। গত বছর এই ১৮ দিনে প্রবাসী আয় এসেছিল ১৫২ কোটি ৩০ লাখ ডলার। হিসেব করলে দেখা যায়, চলতি মাসে প্রতিদিন গড়ে আট কোটি ২৮ লাখ ডলার বা প্রায় এক হাজার ১১ কোটি টাকা যোগ হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছর ১৮ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯১৫ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৮০৬ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ, অর্থবছর অনুযায়ী রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। এই অর্থবছরের প্রথম মাসগুলোতে—জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ও সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছে একটি নতুন রেকর্ড গড়েছিল। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা ছিল আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি হামলায় ইরানের বালিকা বিদ্যালয়ে ৪০ ছাত্রী নিহত: শোকের ছায়া

প্রবাসীদের পাঠানো টাকায় ১৮ দিনেই ১৯ হাজার কোটির মাইলফলক

আপডেট সময় : ১০:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫