ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বাড়িভাড়া বৃদ্ধির পর: আন্দোলনরত শিক্ষকরা দ্রুত শ্রেণিকক্ষে ফিরবেন, আশা শিক্ষা উপদেষ্টার

বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বৃদ্ধির ঘোষণার পর, আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দ্রুত শ্রেণিকক্ষে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, “শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে চেষ্টা করেছে এবং সেই ধারাবাহিকতায় বাড়িভাড়া সংক্রান্ত যে অগ্রগতি, সেটা হয়েছে।” তিনি স্বীকার করেন যে, শিক্ষক সমাজের আরও অনেক বেশি পাওয়া উচিত, তবে “বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে। সেটা আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “আমি মনে করি, এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন, তারা শ্রেণিকক্ষে ফিরে যাবেন। শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে। অনেক জায়গাতেই চলছে।” ড. চৌধুরী রফিকুল আবরার যেসব জায়গায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, সেসব শিক্ষকদের প্রতি আবেদন জানান, “আমরা আশা করি দায়িত্বশীলতার সঙ্গে আমরা যতটুকু করেছি, শিক্ষক সমাজ সেটাকে গ্রহণ করে তারা যেন ফিরে যান এবং ক্লাস যাতে তারা শুরু করেন। এই আবেদন আমি তাদের কাছে রাখছি।”

এর আগে রবিবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে দিতে সম্মতি দেওয়া হয়। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে। তবে শিক্ষকরা ৫ শতাংশ হারে দেওয়া এই বাড়িভাড়ার আদেশ এরই মধ্যে প্রত্যাখ্যান করেছেন এবং অনশনসহ তাদের সব ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

বাড়িভাড়া বৃদ্ধির পর: আন্দোলনরত শিক্ষকরা দ্রুত শ্রেণিকক্ষে ফিরবেন, আশা শিক্ষা উপদেষ্টার

আপডেট সময় : ০৩:১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫