মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪০ পূর্বাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বাংলাদেশ ক্রিকেটে অনন্য এক ইতিহাসের নাম মুশফিকুর রহিম

  • হালনাগাদ সময় : ১১:৩১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

একটি ক্যারিয়ার, যার দৈর্ঘ্য ২১ বছর ১৭৭ দিন! যেখানে আছে ১০৮ টেস্ট, সাত হাজারের বেশি রান, ১৪টি সেঞ্চুরি, তিনটি ডাবল সেঞ্চুরি আর অসংখ্য রেকর্ড। শুধু ব্যাট হাতে রান করেই নয়, উইকেটের পেছনে গ্লাভস হাতে কিংবা অধিনায়কের দায়িত্বেও নিজের ছাপ রেখেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেটে এমন বহু অর্জন আছে, যেগুলোর সঙ্গে জড়িয়ে আছে কেবল তাঁর নাম। তাই তাঁর বিদায় মানে শুধু একজন ক্রিকেটারের প্রস্থান নয়, রেকর্ডে সাজানো এক দীর্ঘ ক্রিকেটীয় অধ্যায়ের পর্দা নামা!

ওয়ানডে ও টি-টোয়েন্টিকে আগেই বিদায় জানিয়েছেন। এবার আগামী বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট খেলে সাদা পোশাকও তুলে রাখবেন মুশফিক। ২০০৫ সালের মে মাসে লর্ডসে শুরু হয়েছিল তাঁর টেস্টযাত্রা। দীর্ঘ ২১ বছর ১৭৭ দিনের পথচলা শেষে বিদায়ের মঞ্চ সেই ইংল্যান্ডের বিপক্ষেই। শেষ হওয়ার অপেক্ষায় থাকা এই ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে চোখে পড়ে রেকর্ডের পর রেকর্ড!

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিক। তাঁর ১০৮ ম্যাচের ধারেকাছেও নেই অন্য কেউ। দ্বিতীয় স্থানে থাকা মুমিনুল হকের ম্যাচ ৮৪টি। শুধু ম্যাচ খেলাতেই নয়, রান সংগ্রহেও সবার ওপরে এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ১০৮ টেস্টে ৩৮.৮০ গড়ে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান সাড়ে পাঁচ হাজার রানও করতে পারেননি। মুমিনুলের রান ৫ হাজার ৩১২।

সেঞ্চুরির হিসাবেও মুশফিকের ধারেকাছে নেই কেউ। তাঁর নামের পাশে ১৪টি শতক। দ্বিতীয় স্থানে থাকা মুমিনুলের সেঞ্চুরি ১৩টি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিয়ানও তিনি। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ঠিক ২০০ রান করে গড়েছিলেন সেই ইতিহাস। পরে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রান করে নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করেন। সব মিলিয়ে তাঁর ডাবল সেঞ্চুরি তিনটি। টেস্ট ইতিহাসে একাধিক দ্বিশতক করা একমাত্র উইকেটকিপার-ব্যাটসম্যানও মুশফিক।

ঘরের মাঠ কিংবা বিদেশ—দুই জায়গাতেই প্রায় সমান ধারাবাহিক ছিলেন তিনি। বাংলাদেশে ৬২ টেস্টে ৩৯.৭৮ গড়ে করেছেন ৪ হাজার ৯৮ রান। দেশের বাইরে ৪৬ ম্যাচে ৩৭.৫২ গড়ে তাঁর সংগ্রহ ২ হাজার ৯৬৪ রান। দেশের মাঠে আটটি সেঞ্চুরি ও ১৯টি ফিফটির বিপরীতে বিদেশের মাটিতে করেছেন ছয়টি সেঞ্চুরি ও ১১টি অর্ধশতক।

অধিনায়ক হিসেবেও তাঁর অর্জন আলাদা করে মনে রাখার মতো। ৩৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন সাতটি ম্যাচ, ড্র করেছেন নয়টি। একাধিক টেস্টে নেতৃত্ব দেওয়া বাংলাদেশি অধিনায়কদের মধ্যে তাঁর পরাজয়ের হার সবচেয়ে কম। ২০১৬ সালে তাঁর নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ। পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের সময়ও অধিনায়ক ছিলেন তিনি। এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টের জয়টিও এসেছিল তাঁর নেতৃত্বে।

মুশফিকের ব্যক্তিগত অর্জনের সঙ্গে জড়িয়ে আছে সতীর্থদের সঙ্গে গড়া অসাধারণ কিছু জুটিও। টেস্টে সাকিব আল হাসানের সঙ্গে পঞ্চম উইকেটে তাঁর ৩৫৯ রানের জুটি বাংলাদেশের সর্বোচ্চ। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই জুটি গড়েছিলেন তাঁরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টানা তিন দফায় দাম বেড়ে দেশের বাজারে সোনার ভরি আবার ছাড়াল দুই লাখ টাকা

29 November 2026

যুবদল নেতার ভাই ও আওয়ামী লীগ নেতা মুন্না কুমিল্লায় গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাংলাদেশ ক্রিকেটে অনন্য এক ইতিহাসের নাম মুশফিকুর রহিম

হালনাগাদ সময় : ১১:৩১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬