মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩২ পূর্বাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে বর্ণিল নৌকাবাইচ

  • হালনাগাদ সময় : ০৮:৫০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকার হাতিরঝিলে এক ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ডিএনসিসি এই বর্ণিল আয়োজন করে।

নৌকাবাইচ দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী হাতিরঝিলে ভিড় জমান। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে এই আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দর্শনার্থীরা উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা উপভোগ করেন।

শনিবার বিকাল ৩টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রান্ত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। নৌকাগুলো এফডিসি প্রান্ত ঘুরে পুনরায় পুলিশ প্লাজায় এসে শেষ হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মোট ১০টি ঐতিহ্যবাহী নৌকা অংশ নেয়।

অংশ নেওয়া নৌকাগুলোর নামকরণ করা হয়েছিল পদ্মা, মেঘনা, যমুনা, কালীগঙ্গা, কর্ণফুলী, সুরমা, বালু নদী, তিস্তা, ইছামতী ও তুরাগ নামে। হাতিরঝিলের জলে এসব নৌকার গতি ও ছিপছিপে রূপ দেখতে দুই পাড়ে হাজারো মানুষের ভিড় জমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ডিএনসিসির বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে মোট ১৫টি বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এর আগে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং এবার গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঢাকা উত্তর সিটিতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরালোভাবে চলছে। নগরবাসীকে একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য শহর উপহার দিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ড্রাইভিং শেখানোর নামে নারীর ছবি-ভিডিও ধারণ, ২০ লাখ টাকা আদায়ের অভিযোগ

28 November 2026

পদ্মা ব্যারাজ নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে বর্ণিল নৌকাবাইচ

হালনাগাদ সময় : ০৮:৫০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬