মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩৭ পূর্বাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান বিএনপি সরকারের আমলেই হবে: কৃষিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১২:২৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গত ১৭ বছরে একদল দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশ চালিয়েছে দাবি করে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘বিএনপি চোরের দল নয়, এটি ভদ্রলোকের দল, গরিবের দল এবং কৃষক-শ্রমিকের দল। এই ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে বিএনপি সরকারের আমলেই।’

শনিবার বিকেলে যশোরের ঐতিহাসিক ভবদহ স্লুইস গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে গুরুত্বের সঙ্গে আলোচনা চলছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তারা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন। মন্ত্রিসভার একাধিক সদস্যও এ সমস্যা সমাধানে সচেষ্ট রয়েছেন।’

তিনি আরও বলেন, যশোর এলাকার ভবদহের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার অধিকাংশ জমি যেন পুনরায় চাষাবাদের আওতায় আনা যায়, সে লক্ষ্যেই সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।’

মন্ত্রী জানান, ভবদহের জলাবদ্ধতা দূরীকরণে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের অপেক্ষায় এলাকার কৃষিজমি বছরের পর বছর অনাবাদি রাখা সম্ভব নয়। তাই বিএডিসির মাধ্যমে নেওয়া সহযোগী প্রকল্পের মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আগামী এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ জমি চাষের উপযোগী করে তোলা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জেলেপল্লির শিশুদের মাঝে দুধ-ডিম ও চকলেট বিতরণ করে মন জয় করলেন ডিসি জাহিদ

28 November 2026

ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান বিএনপি সরকারের আমলেই হবে: কৃষিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান বিএনপি সরকারের আমলেই হবে: কৃষিমন্ত্রী

হালনাগাদ সময় : ১২:২৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬