মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩৮ পূর্বাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ফুটপাত দখল করে ব্যবসা নয়: ডিএনসিসি প্রশাসক

  • হালনাগাদ সময় : ১২:২৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, তবে ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা কর্নারে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রশাসক জানান, হকার পুনর্বাসনের জন্য ইতিমধ্যে মিরপুর-১ ও দিয়াবাড়িতে দুটি স্থান নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নেয়া হয়েছে।

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে গৃহীত ১৫টি কর্মসূচির অংশ হিসেবে গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে এ নৌকাবাইচের আয়োজন করা হয়। এ ছাড়া পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়তে বৃক্ষরোপণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও খালি জায়গা সংস্কারের উদ্যোগের কথা জানান শফিকুল ইসলাম খান মিল্টন।

প্রতিযোগিতায় দেশের ১০টি নদীর নামে নামকরণ করা বিভিন্ন রঙের ১০টি নৌকা অংশ নেয়। প্রতি নৌকায় ১৫ জন করে মোট ১৫০ জন মাঝি দুটি গ্রুপে বিভক্ত হয়ে লড়াইয়ে অংশ নেন। ঐতিহ্যবাহী এ আয়োজন উপভোগের পাশাপাশি নতুন প্রজন্মকে শিকড়ের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে অনেক অভিভাবক সন্তানদের নিয়ে হাতিরঝিলে ভিড় করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জেলেপল্লির শিশুদের মাঝে দুধ-ডিম ও চকলেট বিতরণ করে মন জয় করলেন ডিসি জাহিদ

28 November 2026

ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান বিএনপি সরকারের আমলেই হবে: কৃষিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফুটপাত দখল করে ব্যবসা নয়: ডিএনসিসি প্রশাসক

হালনাগাদ সময় : ১২:২৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬