মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৩ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

টলিউড অভিনেত্রী মিমির স্বামীর আগের বিয়ের তথ্য প্রকাশ

  • হালনাগাদ সময় : ০৮:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় রয়েছেন তার স্বামী সিদ্ধার্থ দত্ত। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এর মধ্যেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। জানা গেছে, মিমিকে বিয়ে করার আগে আরও একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। তার প্রথম স্ত্রীর নাম আঁখি নাথ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর আঁখি নাথকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। বাঙালি রীতি ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছিল তাদের সেই বিয়ে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধার্থ ও আঁখির বিয়ের একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে সমুদ্রের পাড়ে রোমান্টিক ভঙ্গিতে প্রেম নিবেদন থেকে শুরু করে নানা আয়োজন দেখা যায়। ভিডিওটি সামনে আসতেই সিদ্ধার্থের অতীত জীবন নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

প্রতিবেদনে আরও জানা গেছে, সিদ্ধার্থের প্রথম স্ত্রী আঁখি নাথের একটি নিজস্ব বুটিক রয়েছে। সেখানে মূলত বিয়ের পোশাক ও কনের সাজের বিভিন্ন সংগ্রহ নিয়ে কাজ করেন তিনি। তবে দীর্ঘ পাঁচ বছরের প্রেমের পর বিয়ে হলেও শেষ পর্যন্ত কেন তাদের সংসার ভেঙে যায়, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে গত ২৬ নভেম্বর সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কসবার বাড়িতে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আইনি বিয়ে সম্পন্ন করেন মিমি চক্রবর্তী ও সিদ্ধার্থ দত্ত। বিয়ের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করলেও স্বামীর মুখ এখনো আড়ালেই রেখেছেন এই অভিনেত্রী।

বিয়ের পরবর্তী আয়োজনও বেশ জমকালো রাখা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হবে বিয়ের পূর্বনির্ধারিত অনুষ্ঠান। ৫ ডিসেম্বর উত্তরবঙ্গের কালিম্পংয়ে সাত পাকে বাঁধা পড়ার পরিকল্পনা রয়েছে এই তারকা জুটির। এরপর ১১ ডিসেম্বর কলকাতায় টালিউডের বন্ধু ও সহকর্মীদের জন্য বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন মিমি।

মিমির নতুন জীবনের আনন্দের মধ্যেই স্বামী সিদ্ধার্থের আগের বিয়ের খবর সামনে আসায় বিষয়টি নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে বর্ণিল নৌকাবাইচ

28 November 2026

টলিউড অভিনেত্রী মিমির স্বামীর আগের বিয়ের তথ্য প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টলিউড অভিনেত্রী মিমির স্বামীর আগের বিয়ের তথ্য প্রকাশ

হালনাগাদ সময় : ০৮:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬