মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১০ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন

  • হালনাগাদ সময় : ০৮:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে সেলিম পারভেজ এবং সাধারণ সম্পাদক পদে আল মামুন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আশুগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্লাবের ১৮ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে সেলিম পারভেজ ১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মোজাম্মেল হক পেয়েছেন ৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আল মামুন ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আবু আবদুল্লাহ পেয়েছেন ৮ ভোট।

এ ছাড়া সহ-সভাপতি পদে মো. খোকন মিয়া ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মীর মিজানুর রহমান পেয়েছেন ৮ ভোট।

ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মকবুল হোসেন। এ সময় নির্বাচন কমিশনার সাংবাদিক মো. বাহারুল ইসলাম মোল্লা ও গোলাম হোসেন ইপটি এবং প্রিসাইডিং অফিসার বাপ্পি সরকার উপস্থিত ছিলেন।

এদিকে সাতটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি পদে মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সন্তোষ সূত্রধর, সাংগঠনিক সম্পাদক পদে নিতাই চন্দ্র ভৌমিক, অর্থ সম্পাদক পদে আফসার নিয়াজ, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে জহির সিকদার, দপ্তর সম্পাদক পদে বাবুল সিকদার এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য-১ পদে আকতার হোসেন।

নির্বাচন কমিশনার সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা জানান, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সাতটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ওই পদগুলোতে সাতজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে বর্ণিল নৌকাবাইচ

28 November 2026

টলিউড অভিনেত্রী মিমির স্বামীর আগের বিয়ের তথ্য প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন

হালনাগাদ সময় : ০৮:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬