মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৫৩ পূর্বাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ১১:৪১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনব্যাপী ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন। সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়।

উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, কলেজ প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসেবে এই সম্মিলনের আয়োজন করা হয়। এবারের সম্মিলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে পড়াশোনা করছেন। ফলে প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক স্বচ্ছতা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে এই আয়োজনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর-২ অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সینیটর সচিব আবদুল খালেক।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জামায়াতের পর এনডিএফ থেকেও ডা. ইসমাইল অব্যাহতিপ্রাপ্ত

28 November 2026

চরিত্রের প্রয়োজনে ১২ কেজি ওজন বাড়িয়ে শুটিংয়ে বিপাকে শ্রদ্ধা কাপুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ১১:৪১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬