মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৫০ পূর্বাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

  • হালনাগাদ সময় : ১১:৪১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুসরণে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার এবং সঠিক স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সম্প্রতি মাউশির মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়। এতে মন্ত্রিপরিষদ বিভাগের একটি স্মারকের সূত্র ধরে নীতির সুনির্দিষ্ট বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সভার অ্যাজেন্ডা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে দুটি সিদ্ধান্ত বাস্তবায়ন সাপেক্ষে চূড়ান্ত কার্যকারিতা দেওয়া হচ্ছে।

এর প্রথমটি হলো— গত ৭ মে অনুমোদিত ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার বিষয়টি। দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জামায়াতের পর এনডিএফ থেকেও ডা. ইসমাইল অব্যাহতিপ্রাপ্ত

28 November 2026

চরিত্রের প্রয়োজনে ১২ কেজি ওজন বাড়িয়ে শুটিংয়ে বিপাকে শ্রদ্ধা কাপুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

হালনাগাদ সময় : ১১:৪১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬