মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:১১ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১০:০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। দশমিনা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এই কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদ হাসান মৃধা।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় খেলাধুলার প্রসারে উপজেলা পর্যায়ে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে। এ ছাড়া উপজেলা পর্যায়ে ক্রীড়ার মানোন্নয়নে চারটি করে মাঠ সংস্কার করা হচ্ছে এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা অব্যাহত রয়েছে।

ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জামায়াতের পর এনডিএফ থেকেও ডা. ইসমাইল অব্যাহতিপ্রাপ্ত

28 November 2026

চরিত্রের প্রয়োজনে ১২ কেজি ওজন বাড়িয়ে শুটিংয়ে বিপাকে শ্রদ্ধা কাপুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ১০:০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬