মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪০ পূর্বাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জামালপুরের জিল বাংলা চিনিকলে ৫,৩৯০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা

  • হালনাগাদ সময় : ০১:০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকল লিমিটেডের ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। চলতি ২০২৬-২৭ মৌসুমে ৮৬ দিনে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলের ডোঙায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

এর আগে মিলের কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ।

অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সংসদ সদস্য শাহ ওয়ারেছ আলী মামুন, সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌসুল আলম।

এ ছাড়া বক্তব্য দেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজু এবং জিবাচিক ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন।

মিল কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ৮৪ দিনে ৮৪ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৬৮ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছিল। আগের মৌসুমের তুলনায় এবার আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা কম নির্ধারণ করা হলেও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বেশি।

চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আখ সরবরাহ ও মাড়াই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পরিকল্পনা নিয়েছে মিল কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

তরুণদের সব ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে, অনুসরণকারী জাতি হয়ে থাকতে চাই না: শফিকুর রহমান

27 November 2026

চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জামালপুরের জিল বাংলা চিনিকলে ৫,৩৯০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা

হালনাগাদ সময় : ০১:০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬