মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৪২ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঢাকার একাংশে পাইপলাইন মেরামতের জন্য গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ

  • হালনাগাদ সময় : ০৬:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের ফলে ঢাকার একটি অংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে মেরামত কাজ শেষে দ্রুততম সময়ে আবারও সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ চালু করা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

এতে বলা হয়, ঢাকার কালিবাড়ী রোড, চুনকুটিয়া ও কেরাণীগঞ্জ এলাকায় পিএসআইজি গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের ফলে সৃষ্ট লিকেজের প্রেক্ষিতে চলমান মেরামত কাজের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। মেরামত কাজ শেষে যথাশিগগির উল্লিখিত এলাকায় গ্যাস সরবরাহ চালু করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হবে না: সালাহউদ্দিন আহমদ

26 November 2026

আদালতে ‘রং হেডেড’ স্বীকৃত ব্যক্তির কথায় কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢাকার একাংশে পাইপলাইন মেরামতের জন্য গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ

হালনাগাদ সময় : ০৬:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬